শোক দিবস উপলক্ষে ইতালি ছাত্রলীগের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ ছাত্রলীগ ইতালি শাখা ,মিলান লম্বারদিয়া ছাত্রলীগ, মিলান মহানগর ছাত্রলীগ এর উদ্দ্যোগে গত ৩১ শে আগস্ট রোজ সোমবার বিকাল ৫ ঘটিকায়, চিলি রেস্টুরেন্ট , কাইয়াচ্ছতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও জাতীয় শোক দিবসে শহীদানদের স্মরণে ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত এবং আহতদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
ইতালি ছাত্রলীগের সহ সভাপতি জুবায়ের আহমেদ শিশুর সভাপতিত্বে মিলান লম্বারদিয়া ছাত্রলীগের সভাপতি বাবু হাওলাদার ও মিলান মহানগর ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক সুহেল মাতুব্বর এর সঞ্চালনায় ইতালি ছাত্রলীগ এর সহ সভাপতি কয়েছ আহমেদ এর সমন্বয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মিলান লম্বারদিয়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান।
প্রধান বক্তার বক্তব্য রাখেন মিলান লম্বারদিয়া আওয়ামীলীগের সম্মানিত সদস্য মুজিবুর রহমান হারিছ, বিশেষ বক্তার বক্তব্য রাখেন মিলান লম্বারদিয়া আওয়ামী যুবলীগের সভাপতি খান মামুন।
বক্তব্য রাখেন, বিশিষ্ট আওয়ামিলীগ নেতা নুর মোহাম্মদ মালেক, আবু আলম,
লুৎফুর রহমান-যুগ্ম সাধারণ সম্পাদক, মামুন হাওলাদার-প্রচার সম্পাদক ,মাহবুব আলম হান্নান মাস্টার -বিশিষ্ট আওয়ামিলীগ নেতা,আব্দুল বাসিত দলই-সহ প্রচার সম্পাদক, আব্দুল কাদের তালুকদার বিশিষ্ট আওয়ামিলীগ নেতা, রিপন খান, শাহাজাহান মাতব্বর, বাবুল মিয়া।
মিলান-লোম্বারদিয়া সেচ্চাসেবক লীগের সভাপতি তোফায়েল আহমেদ খান তপু, যুগ্ম সাধারন সম্পাদক আদিয়ার মুন্সী, বঙ্গবন্ধু পরিষদের জুয়েল বাঘা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাদারিপুর জেলা, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি-হাজি শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মনজুর আহমদ –
বঙ্গবন্ধু পরিষদ।
মিলান লম্বারদিয়া যুব লীগের সিনিয়র সহ সভাপতি রুহুল আমিন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক মৃধা,মিলান লম্বারদিয়া যুব লীগের সাংগঠনিক সম্পাদক, রাজু আহমদ, মিলান লম্বারদিয়া লীগ নেতা রুহুল আমিন রাহুল, সুমন আহমদ, মাসুদ আলী, সিরাজুল ইসলাম, ফয়েজ আহমেদ, ইমরান আহমেদ, রাজু আহমদ, জনি আহমেদ, সারওয়ার হোসেন, বিশিস্ট ব্যবসায়ী শুভ্র ফকির
ইতালি ছাত্রলীগ নেতা -সোহাগ, হায়দার আহমেদ, আলি আহমেদ, মিলান লম্বারদিয়া ছাত্রলীগের সিঃ সহ সভাপতি মামুন বেপারী,প্রমুখ।
বক্তারা বলেন, ১৫ই আগস্টের কাল রাত্রিতে ঘাতকচক্রের বুলেটের আঘাতে জাতি হারায় তাদের পিতাকে, অভিভাবককে।
থমকে যায় সোনার বাংলাদেশ গড়ার সকল পদক্ষেপ ; এখন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার সেই স্বপ্নকে বাস্তবায়ন করে একটি সুখী- সমৃদ্ধ দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বক্তারা হাইব্রিড আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে সতর্ক থাকার জন্য নেত্রীর প্রতি বিশেষ অনুরোধ জানান।
পরিশেষে এক বিশেষ মোনাজাতের মাধ্যমে ১৫ আগস্টের সকল শহীদের এবং বিশ্ব মহামারি করোনা ভাইরাসে যারা মারা গেছেন তাদের রুহের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
.



