বিনোদনশিরোনাম

শোক দিবসে এফডিসিতে বঙ্গবন্ধুকে স্মরণ করলেন তারকারা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এফডিসিতে শোক দিবস পালন করা হয়। সকাল ১১টায় চলচ্চিত্রের সবগুলো সংগঠন মিলিত হয়ে এফডিসি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এসময় তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন রোজিনা, ওমর সানী, মৌসুমী, রিয়াজ, শাকিব খান, মিশা সওদাগর, নিপুণ, অপু বিশ্বাস, অনন্ত জলিল, সাইমনসহ অনেকে। আরও ছিলেন প্রযোজক সমিতির খোরশেদ আলম খসরু, শামসুল আলম, আলিমুল্লাহ খোকন, এমডি ইকবালসহ অনেকে।
পরিচালক সমিতির নেতাদের মধ্যে ছিলেন মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, শাহ আলম কিরণ প্রমুখ। এছাড়া এফডিসির চলচ্চিত্র পরিবারের ১৯ সংগঠনের অনেকেই উপস্থিত ছিলেন। প্রত্যেকেই বঙ্গবন্ধুকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।
ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে প্রযোজক ও পরিবেশক সমিতির অফিস সংলগ্ন মঞ্চে আলোচনা সভায় বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি তার বক্তব্যে বঙ্গবন্ধুর আদর্শে নতুন প্রজন্মকে তৈরির আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button