
উল্টো রথ টানার মধ্য দিয়ে বৃহস্পতিবার শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় পর্ব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। গত ৬ জুলাই রখযাত্রা উৎসব শুরু হয়।
উল্টো রথযাত্রা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং মন্দির নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে। সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মথ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এর মধ্যে ছিল হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তিও মঙ্গল কামানায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, পদাবলী কীর্তন, আরতি কীর্তন, ভাগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রীমদ্ভাগবত গীতা পাঠ। ইসকনসহ রাজধানীর রাম-সীতা মন্দির এবং তাতীবাজার জগন্নাথ মন্দিরে এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।
রাজধানী ঢাকায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) উল্টো রথ যাত্রা উপলক্ষে বিকেলে শোভাযাত্রা বের করে।
স্বামীবাগের ইসকন মন্দিরে অনুষ্ঠিত শোভাযাত্রা পূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
শ্রীপাদ চারু চন্দ্র দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে এত অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ইসকন বাংলাদেশের সাবেক সভাপতি কৃষ্ণ কীর্তণ দাস ব্রহ্মচারী, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সেবায়েত প্রদীপ ভট্রাচার্য, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রাণা।
উল্টো রথ যাত্রা শেষে আশ্রমে ভক্তবৃন্দের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যা থেকেই শুরু হয় নানা আনুষ্ঠানিকতা।




