বিনোদন

শেষ পর্যন্ত বিচ্ছেদের পথেই হাঁটলেন শাকিব!

গুঞ্জন বলা হলেও সত্যি সত্যি বিচ্ছেদের পথেই হাঁটলেন চিত্রনায়ক শাকিব খান। স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিলেন।
অপু সন্তান নিয়ে টেলিভিশনে হাজির হওয়ার পর শাকিব বেশ সমালোচিত হন। এরপর একদিনের জন্যও এক ছাদের নিচে থাকেননি তারা। এবার কাগজে-কলমেই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন তারা।
শাকিবের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রবীণ এক আইনজীবীর মাধ্যমে আজ সোমবার অপুর কাছে ডিভোর্স লেটার পাঠান তিনি।
তবে কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয়নি।
দুই তারকার পরিবারের ঘনিষ্ঠজন ও এফডিসির কয়েকটি সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই ঘর করার মতো পরিস্থিতিতে নেই এই দুই শিল্পী। যে যার মতো করে চলছেন, একে অন্যের বিরক্তি আর ঘৃণার কারণ হচ্ছেন। শাকিবের মন থেকে অপু জায়গা হারিয়েছেন টেলিভিশনে লাইভ করার দিনই। অপু চেয়েছিলেন প্রথম সন্তান আব্রাম খান জয়ের কল্যাণে সুন্দর সমাধান হোক। কিন্তু তার সব চেষ্টাই ব্যর্থ হতে চলেছে।
কারণ নানা কারণে অপুর ওপর ‘বিরক্ত’ শাকিব তাই বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্তই নিলেন।
এদিকে অপু বরাবরই গণ্যমাধ্যমকে শাকিব বা সংসার নিয়ে কৌশলী উত্তর দিচ্ছিলেন। যেখানে তাদের মধ্যে কথা বলাই বন্ধ, সেখানে ‘সব ঠিক হয়ে যাবে’ বলে পার পেতে চাইছিলেন এই নায়িকা।
অপু বিশ্বাস এরই মধ্যে চলচ্চিত্রে ফেরার দিন তারিখ চূড়ান্ত করেছেন, চুক্তি করেছেন একাধিক ছবির নির্মাতার সঙ্গে। শাকিবের চাওয়া অনুযায়ী, অপু যে শুধু সংসারি হয়ে থাকছেন না, এটি তারই প্রমাণ।
শাকিব-অপু গোপনে বিয়ে করেন ২০০৮ সালের ১৮ এপ্রিল। বিয়ের ৮ বছরের মাথায় তাদের কোল জুড়ে আসে এক পুত্রসন্তান। তার নাম আব্রাহাম খান জয়। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে সিজারের মাধ্যমে জয়ের জন্ম হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button