শেষবারের মতো মুখোমুখি হচ্ছেন হিলারি-ট্রাম্প

তৃতীয় ও শেষবারের মতো মুখোমুখি বিতর্কে অংশ নিতে যাচ্ছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটন।
স্থানীয় সময় বুধবার রাত ৯টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল) মুখোমুখি হবেন এই দুই প্রার্থী। দেড় ঘণ্টা ব্যাপী ওই বিতর্ক নেভাদা রাজ্যে ইউনিভার্সিটি অব লাস ভেগাসে অনুষ্ঠিত হবে।
গত দুই বিতর্কে হিলারির কাছে স্পষ্টতই পরাজিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাই এবারের বিতর্কই হচ্ছে ট্রাম্পের জন্য শেষ সুযোগ। এই বিতর্কে পরাজিত হলে ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নামবে বলে মনে করছেন সবাই।
এদিকে বিভিন্ন গণমাধ্যম দ্বারা পরিচালিত জরিপগুলোতে দেখা গেছে, ট্রাম্প হিলারির চেয়ে ১১ পয়েন্টে পিছিয়ে আছেন। প্রথম বিতর্কের আগে এ ব্যবধান ছিলো মাত্র ৪-৫ শতাংশ। সম্প্রতি নারীঘটিত কেলেঙ্কারিতে পড়ে ট্রাম্প জনপ্রিয়তায় আরও পিছিয়ে পড়েছেন।




