sliderস্থানিয়

শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় হাজারো মানুষের ঢল

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি : শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত ও ১১-দলীয় জোটের প্রার্থী, শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদলের জানাজা নামাজে হাজারো মানুষের ঢল। 

বুধবার বিকেল ৩টায় শেরপুর শহরের শহীদ দারোগা আলী পার্কে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে জেলা, উপজেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের মুসল্লিরা অংশ নেন।

পরে বিকেল ৫টায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নিজ গ্রাম পোড়াগড়ের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

উল্লেখ্য, বুধবার রাত ৩টার দিকে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর।

পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। মরহুম নুরুজ্জামান বাদল পেশাগত জীবনে শ্রীবরদী উপজেলার তাতীহাটি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক ও জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পারিবারিক জীবনে তাঁর স্ত্রী ও এক পুত্র সন্তান রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button