sliderস্থানিয়

শেরপুর পৌর প্রশাসকের সঙ্গে গরু- হাট ব্যবসায়ীদের সভা

মিজানুর রহমান,শেরপুর প্রতিনিধি: শেরপুরে গরুর হাট জমজমাট ও আকষনীয় করতে এবং ক্রেতা-বিক্রেতাদের সুবিধা বাড়াতে শেরপুর পৌর প্রশাসকের সাথে গরুর হাট ব্যবসায়ীদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) শেরপুরের পৌর সভার নওহাটা গরুর হাটকে আরো আকষণীয় ও সচল করার জন্য সভায় সভাপতিত্ব করেন শেরপুর পৌর প্রশাসক মো. শাকিল আহমেদ। সভায় হাটের সার্বিক পরিবেশ সুন্দর ও আকষর্ষীয় করে ক্রেতা-বিক্রেতার সুবিধা এবং ব্যবসায়ীদের যাতে অধিকতরণ সুবিধা বাড়ানো যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন শেরপুর গরু- হাট বাজার কমিটির সভাপতি ও বিভিন্ন নেতৃবৃন্দ এবং পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েজ মো. বজলুল করিম-নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম, শেরপুর সদর উপজেলা জামায়াত নেতা আব্দুল বাতেন, পৌরসভার কর্মসম্পাদন সহায়তা কমিটি সদস্য, পৌর কর্মকর্তা এবং কর্মচারীগণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button