sliderস্থানিয়

শেরপুর পুলিশ লাইন্সে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুর পুলিশ লাইন্স মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শেরপুর পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যর অংশগ্রহণে গজনী একাদশ (গোলাপি দল) বনাম মধুটিলা একাদশ (সবুজ দল) দলের মধ্যে এই “প্রীতি ফুটবল ম্যাচ” অনুষ্ঠিত হয়।

প্রীতি ফুটবল ম্যাচে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, আর আই পুলিশ লাইন্স মোঃ ইসরাফিল হোসেনসহ শেরপুর জেলা পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

প্রীতি ফুটবল ম্যাচে গজনী একাদশ ৩-১ গোলে মধুটিলা একাদশকে পরাজিত করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলে ট্রফি বিতরণ করা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button