অপরাধ

শেরপুরে ২শ পিচ ইয়াবা জব্দ : গ্রেপ্তার ২

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে মহাসড়কে রাতে টহলরত পুলিশ একটি মোটরসাইকেলের দুজন আরোহির শরীর তল্লাশী করে ২শ পিচ ইয়াবা জব্দ করেছে।
গত মঙ্গলবার দিবাগত রাত পৌণে দুইটায় মোটরসাইকেল চালিয়ে ওই দুইজন শেরপুর থেকে ২শ পিচ ইয়াবা নিয়ে কুড়িগ্রাম থেকে সিরাজগঞ্জে যাওয়ার সময় পুলিশ তাদের উপজেলার মহাসড়কের গাঁড়ই বাসস্ট্যান্ড দুজনকের শরীর তল্লাশি করে দুজনের কাছে ১শ চিপ করে ২শ পিচ ইয়াবা জব্দ করে।
এসময় থানা-পুলিশ তাদের পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল ও দুইটি মুঠোফোনসহ নয়শ টাকা জব্দ করা হয়।  গ্রেফতাকৃতরা হলেন, সিরাজগঞ্জ সদর থানার সয়াধানগড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে আকলেছুর রহমান ওরফে রিংকু (৩৯)। অপরজন কুড়িগ্রাম জেলার ঢুষমারা উপজেলার ফেচকাচর গ্রামের মৃত হাসমত আলীর ছেলে আবুল কাশেম (৩৮)।  মাদকদ্রব্য আইনে মামলায় গতকাল বুধবার তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে বগুড়ার কারাগারে পাঠানো হয়। থানার উপপরিদর্শক (এসআই) ওসমান গনি জানায়, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকলেছুর রহমান ও অপরজন স্বীকার করেছে তারা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বিক্রির সাথে জড়িত। স্থানীয় অনেক শ্রমিক নেশা হিসাবে ইয়াবা বড়ি গ্রহণ করে থাকে। এজন্য তারা এই মাদকদ্রব্য বিক্রির সাথে জড়িয়ে পড়ে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, মাদকদ্রব্য বিক্রেতারা তাদের নেশা দ্রব্য বিক্রি করা নিয়ে ‘কৌশল’ অবলম্বন করে থাকে। কারা জড়িত তাদের পরিচয় নিশ্চিত হয়ে তিনি পুলিশের বিশেষ অনুসন্ধানী কার্যক্রম তিনি শুরু করবেন।
বিদ্যুত স্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু
ছোনকা দক্ষিনপাড়া গ্রামে মেয়ের বিয়ের অনুষ্ঠানে গতকাল বুধবার সকালে ছেড়া বিদ্যুতের তারের সাথে জড়িয়ে মোস্তফা কালাম (৪৫) নামের এক পিতার মৃত্যু হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা দক্ষিনপাড়া গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে মোস্তাফা কামাল গত মঙ্গলবার রাতে তার মেয়ে ছোনকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মিম আক্তারের বিয়ের অনুষ্ঠন শেষে মেয়েকে বিদায় দিয়ে ঘুমিয়ে পরে।রাত প্রায় ১টার দিকে বিদ্যুত চলে যায়। গতকাল বুধবার ভোর ৫টায় ঘুম থেকে উঠে বিদ্যুত আছে কিনা তা দেখতে বিদ্যুতের খুটির দিকে এগিয়ে গিয়ে দেখতে পায় খুটির সাথে সংযোগের বিদ্যুৎ তারটি ছেড়া। ওই অবস্থায় জমির ভিতর পড়ে থাকা বিদ্যুতের ছেড়া তারটি গোছানোর সময় ভোর ৬টার দিকে ওই তারের সাথেই বিদ্যুতায়িত হয়ে মারা যান। তার মৃত্যুতে বিয়ে বাড়িতে শোকের ছায়া নেমেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button