slider

শেরপুরে শিশু ধর্ষণ মামলা প্রধান আসামী বিপুল গ্রেপ্তার

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি : শেরপুরে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলা প্রধান আসামী মো. বিপুল মিয়া(২২)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, জামালপুর। ২৪ আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর জেলার চাপুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিপুল মিয়া শেরপুর সদর উপজেলার রঘুনাথপুর ইয়ারচর এলাকার দুদু মিয়ার ছেলে।

র‌্যাব সুত্রে জানা গেছে, ভিকটিম একজন নাবালিকা স্কুল ছাত্রী। অপরদিকে বিপুল মিয়া পাশের গ্রামের বাসিন্দা। ভিকটিমকে স্কুলে যাওয়া আসার পথে প্রতিনিয়ত নানা রকমের অশ্লীল কথাবার্তা বলা সহ কুপ্রস্তাব দেয় বিপুল। ইতিপূর্বে বিপুল মিয়া ভিকটিমকে ২০২৩ সালের ২৮ জুলাই ধর্ষনের চেষ্টা করলে ভিকটিমের বাবা বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করলে বিপুল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। ওই মামলায় বিপুলকে জেল হাজতে প্রেরণ করেন আদালত। পরে ৮আগষ্ট বিপুল জামিনে মুক্ত হয়। বিপুল জামিনে মুক্তি পেয়ে জেল খাটার প্রতিশোধ নিতে গত ১৯ আগষ্ট রাতে ভিকটিমের বাড়ীতে গোপনে অবস্থান করে বিপুল। ভিকটিম রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে গেলে বিপুল মিয়া ভিকটিমকে গামছা দিয়ে মুখ বেঁধে বাদীর বাড়ীর পাশে বাশঁঝাড়ে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিমের ডাকচিৎকারে লোকজন এগিয়ে এলে বিপুল পালিয়ে যায়। এ বিষয়ে ভিকটিমের বাবা মো. শফিকুল ইসলাম বাদী হয়ে শেরপুর সদর থানায় অভিযোগ দাখিল করলে আসামী বিপুল মিয়া পুলিশি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যায়। পরে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে র‌্যাব-১ এবং র‌্যাব-১৪ এর যৌথ আভিযানে বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের চাপুলিয়া এলাকা থেকে বিপুল মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পরে গ্রেপ্তারকৃত আসামী বিপুল মিয়াকে রাতেই শেরপুর সদর থানায় হস্থান্তর করা হয়।

এ বিষয়ে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহম্মেদ বাদল সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button