slider

শেরপুরে র্্যেবের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরে পৃথক অভিযানে ১৯৯ পিস ইয়াবাসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। মঙ্গলবার রাতে সদর উপজেলার ভাটপাড়া ও কানাশাখোলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার খুনুয়া চরপাড়া এলাকার মো. মকবুল হোসেনের ছেলে মো. আলমগীর হোসেন (৪১) ও পার্শ্ববর্তী জামালপুর সদর উপজেলার টেবিরচর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মো. এনামুল ইসলাম (৩৯)। ১৯ অক্টোবর বুধবার দুপুরে মাদক আইনের মামলায় আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
র‌্যাব১৪ এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৮ঘটিকার দিকে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে শেরপুর সদর উপজেলার ভাটপাড়া এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় ১০২ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩হাজার টাকাসহ মো. আলমগীর হোসেনকে আটক করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ হাজার ৬শ টাকা। এছাড়া একইদিন রাত সাড়ে ৯ঘটিকার দিকে শেরপুর সদর উপজেলার কানাশাখোলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৯৭ পিস ইয়াবাসহ মো. এনামুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করে র‌্যাব সদস্যরা। তার কাছ থেকে ৯৭ পিস ইয়াবা ও নগদ ৬শ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৯ হাজার ১শ টাকা। তাদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে শেরপুর সদর থানায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button