sliderস্থানিয়

শেরপুরে বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি :মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন ও শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালন উপলক্ষ্যে শেরপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ নভেম্বর (বুধবার) জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, শেরপুরের আয়োজনে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন ও শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালন উপলক্ষ্যে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ  জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।

সভায় যথাযোগ্য মর্যাদায় দিবসসমূহ উদযাপনের জন্য দিকনির্দেশনা প্রদান করা হয়। সভায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button