sliderস্থানিয়

শেরপুরে বন্য হাতির পাল আবারো ঘরবাড়ি ভাঙচুর করে খেয়ে সাবার করেছে গোলার ধান-চাল

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুর সীমান্তে বন্যহাতির পাল আবারো ঘরবাড়ি ভাঙচুর করে খেয়ে সাবর করেছে গোলার ধান-চাল!

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাটা ও তাড়ানী গ্রামে বন্যহাতি ৩টি ঘরবাড়ি ভেঙে তছনছ করে। ঘর থেকে পালিয়ে গিয়ে প্রাণে রক্ষা পান বাড়ির মালিকসহ অন্যান্য সদস্যগণ। গত শুক্রবার রাতে বন্যহাতির পালটি ওইসব পরিবারের ঘরে রাখা ধান, চাল, গাছের কাঁঠাল ও কলাগাছ খেয়ে সাবাড় করেছে। পরিবারগুলো হচ্ছে কালাকুমা গ্রামের হাবি মিয়া ও তাঁর মেয়ে পুতুল। তাদের ১টি করে বসতঘর ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। এছাড়া তাড়ানী গ্রামের হোসেন আলীর এক বসত ও এক রান্নাঘর লন্ডভন্ড করে ফেলেছে। ঘরে গোলায় রাখা ধান, চাল,গাছের কাঁঠাল ও কলাগাছ খেয়ে সাবাড় করেছে বন্যহাতির পাল। এলাকাবাসী জানান, প্রায় প্রতিদিনই পাহাড়ি উপজেলা ৩টির কোনো না কোনো পাহাড়ি বাড়িঘরে হানা দিচ্ছে। মানুষ জানমাল রক্ষার্থে প্রতিরোধ গড়ে তুলেও কোনো ফল পাচ্ছেন না। তারা হাতির অত্যাচার বন্ধ করতে সরকারিভাবে কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি জানান।

উত্তর ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ অফিসার দেওয়ান আলী বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে বন বিভাগের নির্ধারিত ফরমে আবেদন করতে বলা হয়েছে। আবেদন পেলে তাদেরকে বনবিভাগ থেকে ক্ষতিপূরণ দেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button