sliderস্থানিয়

শেরপুরে বন্যহাতির আক্রমনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ

মিজানুর রহমান,শেরপুর প্রতিনিধি: গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার পাহাড়ি এলাকায় খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসা বন্য হাতির আক্রমনে ক্ষতিগ্রস্ত ২৩ পরিবারকে ক্ষতিপূরণের চেক বিতরণ করেছে ময়মনসিংহ বন বিভাগ।

বুধবার (১৬ জুলাই) দুপুরে বালিজুরী রেঞ্জ অফিসের রেস্ট হাউস চত্তরে এই অনুদানের চেক প্রদান করা হয়। বালিজুরি রেঞ্জ অফিসার মো. সুমন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ। প্রধান অতিথি ক্ষতিগ্রস্ত ২৩ পরিবারকে ৭ লাখ ৮০ হাজার টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করেন। বন বিভাগের বালিজুরী বিট অফিসার আব্দুর রাকিবসহ হাতির আক্রমনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য, সামাজিক বনায়নের উপকারভোগী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বন বিভাগের স্টাফ, ইআরটি দলের সদস্য ও গণমাধ্যম কর্মীরগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময় শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথির বক্তব্যে, সীমান্তাঞ্চলে বসবাসকারিদের বন আইন মেনে চলার আহবান জানান। 

অনুষ্ঠানে স্থানীয় বন বিভাগের ফরেস্টার, বিট অফিসার, ইআরটি সদস্যসহ সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button