শেরপুরে ফাঁসিতে ঝুলে ব্যবসায়ীর আত্মহত্যা

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা শহরের পৌরসভার চকবাজার মহল্লায় রাতে জিহান (২২) নামে এক ইলেকট্রনিক্স ব্যবসায়ী মা ইলেকট্রনিক্স দোকান ঘরের মধ্যে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।
শেরপুর পুলিশ সূত্রে জানা গেছে, জিহান সদর উপজেলার গাজির খামার ইউনিয়নের চকপাড়া গ্রামের বাসিন্দা জনৈক সোহেল মিয়ার ছেলে।
জিহানকে মঙ্গলবার রাত ২টার দিকে কয়েকবার তার ব্যবহৃত মোবাইলে ফোন দিলে কোন উত্তর না পাওয়ায় বাবা সোহেল মিয়া চক বাজার জিহানের ব্যবসা প্রতিষ্ঠান মা ইলেকট্রনিক্স দোকানে গিয়ে ডাকাডাকি করে।
পরে একাধিক বার জিহানের মোবাইলে ফোন দেয়। এদিকে ফোনে রিংটোনের শব্দ হলেও ফোন রিসিভ না করায় দোকানের সার্টার ভেঙ্গে দেখতে পান জিহান ফাঁসিতে ঝুলে আছে।
পরে সদর থানায় খবর দেয়া হলে অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সদর সার্কেল) মো. সাইদুর রহমান, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে জিহানের লাশ উদ্ধার করে সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, ওই রাতে জিহানের মোবাইল ফোন রিসিভ না করায় তার বাবা দোকানের সম্মুখে গিয়ে ডাকাডাকির পর সন্দেহ হলে দোকানের সার্টার ভেঙ্গে দেখতে পায় তার ছেলে ফাঁসিতে ঝুলে আছে।
কি কারণে জিহান আত্মহত্যা করেছে তা উদঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। এঘটনায় শেরপুর সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।



