slider
শেরপুরে ডিবি’র অভিযানে গ্রেপ্তার-২

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে হেরোইন ও নগদ টাকাসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার মীরগঞ্জ উত্তরপাড়া গ্রামের ফজল সেখের ছেলে মনির এবং আতর আলীর ছেলে বরাত আলী। ১৪ নভেম্বর রবিবার দিবাগত রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা’র সুত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম এর নির্দেশে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিবি’র মো. মুশফিকুর রহমানের তত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে শহরের মীরগঞ্জের উত্তরপাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে ৫ গ্রাম হেরোইন ও নগদ ৭৩ হাজার ২শ টাকা সহ আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামীদেরকে সোমবারে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




