slider

শেরপুরে ট্রাক-সিএনজির সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩

শেরপুর প্রতিনিধি : শেরপুর সদর উপজেলার পৌর এলাকার মির্জাপুর নামক স্থানে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ট্রাক ও যাত্রীবাহি সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পিতা-পুত্রসহ তিনজন ঘটনাস্থলেই মারা গেছেন। আহত হয়েছেন তিনজন। 

নিহত পিতার নাম রফিকুল ইসলাম (৩৫), পুত্র রাব্বি (১০)। তাদের বাড়ি নালিতাবাড়ির উপজেলার রাজনগর ইউনিয়নের দোহালিয়া গ্রামে। অপর নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি। আহত তিনজনকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছে। 

আহতরা হলেন রাজনগর এলাকার মুহাম্মদ আলী (৬০), সিএনজি চালক হাবিব (৩৫) এবং ঝিনাইগাতী উপজেলার মালঝিকান্দা এলাকার দশম শ্রেণির শিক্ষার্থী সৌমিক শুভ চন্দ্র পাল (১৫)। হতাহতরা সকলেই সিএনজির যাত্রী ছিল।  

ঘটনাস্থল, পুলিশ, ফায়ার সার্ভিস ও আহত নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, সবাই সিএনজিযোগে শেরপুর থেকে বাড়িতে ফিরছিলেন। ঘটনার সময় বিপরীত দিক থেকে চাল ভর্তি ট্রাক (ঢাকা মেট্রো- ট ২০-৬৪১৪) শেরপুর আসছিল। ঘটনাস্থলে পৌঁছার সময় ওই দুই যানবাহনের অতিরিক্ত গতি থাকায় মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ট্রাক আটক করে পুলিশে দিয়েছে। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস মির্জাপুর থেকে হতাহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে আনে। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ওসি বছির উদ্দিন বাদল বলেন, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button