slider

শেরপুরে জয় বাংলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলা পুলিশের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শুরু হয়েছে “জয় বাংলা টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শেরপুর শহীদ স্মৃতি স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য ‌বিপিএম।

জয় বাংলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী আলোচনা সভায় পুলিশ সুপার মোঃ কামরুজ্জান বিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য ‌বিপিএম।

তিনি বলেন, যুব সমাজকে খারাপ নেশা থেকে দূরে রাখতে, মাদক থেকে দুরে রাখতে খেলাধুলা অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। তিনি খেলাধুলায় অংশ গ্রহনে সকলের প্রতি আহ্বান জানান।

এসময় অন‍্যান‍্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর জেলা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, নালিতাবাড়ীর উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, ঝিনাইগাতীর উপজেলা চেয়ারম্যান এসএম‌এ ওয়ারেজ নাইম ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে নালিতাবাড়ী উপজেলা একাদশ ও শেরপুর জেলা পুলিশ একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য জেলার ৫ টি উপজেলা ২ টি পৌরসভা ও জেলা পুলিশ একাদশ নামের ৮ টি দলের অংশগ্রহণে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আগামী ২১ মার্চ দুইটি সেমিফাইনাল এবং ২৩ মার্চ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ দুই লাখ টাকা এবং রানার্সআপ দলকে ট্রফি সহ এক লাখ টাকা প্রাইজমানি দেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button