sliderস্থানিয়

শেরপুরে “জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামার ভূমিকা” শীর্ষক আলোচনা সভা

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: ৪ আগস্ট সোমবার শেরপুর সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র “জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামার ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এস এম মোহাই মোনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। সভায় বত্তব্য রাখেন, ইদ্রিসিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ও জেলা জামিয়াতুল মোদাররেছীনের সভাপতি মাওলানা মোঃ ফজলুর রহমানসহ বিভিন্ন মসজিদের খতিব ও আলেমগণ।

আলোচকগণ তাঁদের বক্তব্যে আলেম সমাজের নৈতিক নেতৃত্ব, সামাজিক দায়িত্ব এবং অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি জুলাই গণআন্দোলনে ধর্মীয় মূল্যবোধ ও আলেম-ওলামাদের সাহসী ভূমিকার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। আলোচনা সভা শেষে ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button