sliderস্থানিয়

শেরপুরে কৃষকের ছেলে হলেন ৪৫তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

মিজানুর রহমান,শেরপুর প্রতিনিধি: শেরপুরে কৃষকের ছেলে হলেন বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত! কৃষকের সন্তানও যে বিসিএস ক্যাডারে সরকারি কর্মকর্তা হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়া যায় তা প্রমাণ করেছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারোমারীর আন্ধারুপাড়া গ্রামের কৃষক আব্দুল কুদ্দুসের পুত্র মো. আল আমিন। সম্প্রতি ঘোষিত ৪৫তম বিসিএস পরীক্ষার ফলাফলে কৃষি ক্যাডারে কৃষি সম্প্রসারন কর্মকর্তা হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি। উনি নেত্রকোনা জেলার মদন উপজেলার বাংলাদেশ কৃষি ব্যাংকে দ্বিতীয় কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নালিতাবাড়ীতে শিক্ষকতা করেছেন। দুই ছেলে দুই মেয়ের মধ্যে আল আমিন দ্বিতীয়। কৃষক কুদ্দুসের পরিবারের সবাই শিক্ষিত। সবাই আব্দুল কুদ্দুসকে আদর্শ কৃষক হিসেবেই চেনেন। আল আমিন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে কৃষিতে প্রথম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। আল আমিনের স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হওয়ার। তার স্বপ্ন পুরণে নিরলসভাবে পড়াশোনা করেছেন। ৪৫তম বিসিএসে কৃষি ক্যাডারে কৃষি সম্প্রসারন কর্মকর্তা হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় তার স্বপ্ন পুরণ হয়েছে। 

আল আমীনের বাবা আব্দুল কুদ্দুস জানান, সন্তানকে উচ্চ শিক্ষিত হিসেবে গড়ে তুলতে আমি ও আমার স্ত্রী আয়েশা বেগম অত্যন্ত পরিশ্রম করেছি। ছেলে পরিবার, গ্রামবাসী ও এলাকার মানুষের মুখ উজ্জ্বল করেছে। আমি ছেলের জন্য দোয়া চাই। আল আমিন প্রতিনিধিকে জানান, আদর্শবান ও সৎ মানুষ হওয়াই আমার জীবনের মুল লক্ষ্য। শিক্ষা জীবনের শুরুতেই স্বপ্ন বুনেছিলাম পড়াশোনা করে ভালো সরকারি প্রতিষ্ঠানে সম্মানের সাথে চাকরি করবো। আলহামদুলিল্লাহ! আশা পূর্ণ হয়েছে। আল আমিন জানান, এই কৃতিত্বের সাথে সফলতায় যাদের অবদান সবচেয়ে বেশি তারা হলেন- আমার বাবা-মা, খোদেজা খালা ও আমার স্ত্রীসহ অনেকেই। শিক্ষা জীবনে নিজের সর্বোচ্চ পরিশ্রম, চেষ্টা,পড়ালেখা করা,মানুষের দোয়া, আল্লাহর রহমত,ভাগ্য, ধর্মীয় অনুশাসন মেনে চলা ও সবকিছুর সমন্বয়েই ভালো কিছু করা সম্ভব। সর্বোপরি সকলের কাছে আমি দোয়াপ্রার্থী সামনের দিনে দায়িত্বগুলো যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button