শেরপুরে উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মোঃ লিটন কবির, বগুড়া সংবাদদাতা : উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ ডিসেম্বর রোজ শনিবার উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি মোঃ তাইজুল ইসলাম এর সভাপতিত্বে শেরপুর ডিজে হাই স্কুল খেলার মাঠে সন্ধ্যা সাড়ে ৫ টায় কেক কেটে উক্ত সংস্থার ৫ম প্রতিষ্ঠা বার্ষিক পালন করা হয়।
উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ও বিজয় টিভির প্রতিনিধি মোঃ রবিন সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বগুড়া-৫ (শেরপুর-ধনুট) মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. আবু রায়হান পিএএ, বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি মোছাঃ শিল্পী বেগম, শেরপুর থানার অফিসার ইনচার্জ জনাব আতাউর রহমান খন্দকার , শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থার শেরপুর উপজেলা শাখার সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফিক, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শ্রী দীপক কুমার, সাধারণ সম্পাদক শরিফ, শেরপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক তথ্যমালা পত্রিকার সম্পাদক সুজিত কুমার বসাক, প্রথম আলো পত্রিকার প্রতিনিধি সবুজ চৌধুরী, এশিয়ান টিভির প্রতিনিধি ও উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মোত্তালিব সরকার, আনন্দ টিভির প্রতিনিধি বাধন কর্মকার কৃষ্ণ, দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর ইসলাম, আজকের পত্রিকার প্রতিনিধি রঞ্জন কুমার দে, যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি রোকনুজ্জামান রোকন, সাংবাদিক জিয়াউদ্দিন লিটন, আশাদুজ্জামান আশা, রাশেদুল ইসলাম রাশেদ, আবু বক্কর সিদ্দিক, অশোক কুমার, সৌরভ অধিকারী শুভ, শেখ মঞ্জুরুল হক (লিটন), মোঃ লিটন কবির সহ উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সকল সদস্য ও শেরপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।




