Uncategorized

শেরপুরের নকলায় “পিঁপড়ী যুব সংস্থা ও গ্রাম সমিতি”র উদ্বোধন

শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নে সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক সংগঠন “পিঁপড়ী যুব সংস্থা ও গ্রাম সমিতি”র উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় সরকারি নির্দেশনা ও সামাজিক দূরত্ব মেনে জমজমাট ভাবে আনুষ্ঠানিকতার মাধ্যমে সংগঠনটির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
পিঁপড়ী যুব সংস্থার সভাপতি রহিদুল ইসলাম নয়নের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও নকলা পৌরসভা আওয়ামীলীগের সভাপতি একেএম মাহাবুবুল আলম সোহাগ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার আলমগীর হোসেন, সমাজ সেবক শহীদুল আলম, ছাত্রলীগ নেতা রাব্বী নুর রহমান জুয়েল, সমাজ উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক নুর হোসাইন প্রমুখ ।
আলোচনা অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা ফিতা কেটে পিঁপড়ী যুব সংস্থা ও গ্রাম সমিতির উদ্বোধন ঘোষণা করেন।
এসময় পিঁপড়ী যুব সংস্থা ও গ্রাম সমিতির সদস্যবৃন্দ, নকলা অসহায় সহায়তা সংস্থার সভাপতি শামীমসহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button