শেফালী দাস ইসলাম ধর্মগ্রহণ করে হলেন আমেনা বেগম

মোঃশাহাদাত হোসেন মনু,ঝালকাঠি প্রতিনিধি : ২০১৯ সালে ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় গ্রামের অপুর্ব দাস
অপু ইসলাম ধর্ম গ্রহণ করে হয়ে যান “আব্দুল্লাহ আল মুইন” আর বুধবার (০৯-১১-২২ইং) তারই স্ত্রী শেফালী দাস ইসলাম ধর্ম গ্রহণ করে হয়ে যান আমেনা বেগম। বুধবার দুপুরে ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে এফিডেভিট (নং-২০৭৫, তাং-০৯-১১-২২ইং) করে আব্দুল্লাহ আল মুইনের স্ত্রী শেফালী দাস ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের পছন্দেই নতুন নাম রাখেন “আমেনা বেগম”।২০১৯ সালে অপুর্ব দাস অপু আদালতে এফিডেভিটের মাধ্যমে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজেই পছন্দ করে নাম রাখেন “আব্দুল্লাহ আল মুইন”।
প্রত্যন্ত এলাকার প্রতিবেশী মুসলিমদেও ধর্ম ড়ালন ও প্রার্থনা পদ্ধতি এবং ইসলামী সংস্কৃতি দেখে আকৃষ্ট হয়ে নিজেরা মনে মনে প্রতিজ্ঞা করে ইসলামী রীতি-নীতি অনুযায়ী দাম্পত্য জীবন পরিচালনা করতে শুরু করেন অপু-শেফালী দম্পতি। এক পর্যায়ে পারিবারিক চাপের বিষয় চিন্তা করে ২০১৯ সালে অপুর্ব দাস অপু একাই ইসলাম ধর্ম গ্রহণ করেন। বুধবার দুপুরে ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে এফিডেভিট (নং-২০৭৫, তাং-০৯-১১-২২ইং) করে আব্দুল্লাহ আল মুইনের স্ত্রী শেফালী দাসও ইসলাম ধর্ম গ্রহণ করেন। নও মুসলিম মুইন-আমেনা দম্পতির একটি শিশু পুত্র সন্তান রয়েছে। নও মুসলিম এ দম্পতি রাজাপুর উপজেলার শুক্তাগড় গ্রামের বাসিন্দা।
এফিডেভিটে উল্লেখ করা হয়, প্রতিবেশী মুসলমানদের জীবনাচরণের আকৃষ্ট হয়ে ইসলামী বই-পুস্তক পড়াশুনা করি। ¯্রষ্টা সম্পর্কে চিন্তা-ভাবনা করে ইসলামই একমাত্র প্রকৃত সত্য ধর্ম বলে প্রতিয়মান হয়। তাই আল্লাহ আমাদের একমাত্র
প্রভু ও হযরত মুহাম্মদ সা. আমাদের নবী এবং পবিত্র আল কুরআন একমাত্র ঐশি গ্রন্থ’র উপর বিশ্বাস দৃঢ়ভাবে স্থাপন করি। আমার ইসলাম ধর্মগ্রহণে আমাকে কেউ বাধ্য করেনি। আমার স্বামীও ইতিপূর্বে ইসলাম ধর্মগ্রহণ করে “আব্দুল্লাহ আল মুইন” নাম রেখেছেন। স্বেচ্ছায় স্বজ্ঞানে নিজ ইচ্ছায় আদালতে এফিডেভিট করে ইসলাম ধর্ম গ্রহণ করে এখন থেকে আমেনা বেগম নামে পরিচিত হবেন বলে জানান তিনি।




