slider

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাঘাইছড়িতে আওয়ামিলীগের শোভা যাত্রা

বাঘাইছড়ি প্রতিনিধি : দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিশাল শোভা যাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন। ১৭ মে বুধবার সকাল ৯ ঘটিকায় উপজেলা আওয়ামিলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তলনের মধ্যদিয়ে দিনের কর্মসূচী আরম্ভ করে আওয়ামিলীগ। পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিশাল শোভা যাত্রা সড়কের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় বঙ্গবন্ধু ও তার পরিবার এবং শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে উপজেলা ক্রিয়াসংস্থার মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয় এতে উপজেলা আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা, বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন সহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় বক্তারা আওয়ামীলীগ সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে আগামী সাংসদ নির্বাচনে আওয়ামীলীগকে বিজয়ী করতে সকলের একযোগে কাজ করার উপর গরুত্আরোপ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button