slider

শেখ হাসিনা’র নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ : প্রতিমন্ত্রী ডাঃ এনাম

নাটোর প্রতিনিধি : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দূরদর্শী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে দেশ।

প্রতিমন্ত্রী আজ শনিবার বিকালে নাটোরের খাজুরা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ১৫৮ বছর পূর্তি এবং পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে একটি ভূ-খন্ড, মানচিত্র, সংবিধান, জাতীয় সংগীত এবং জাতীয় পতাকা উপহার দিয়ে গেছেন। বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী পেয়েছে দেশ। জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরে এসে হাল ধরেছেন দলের। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে হাল ধরেছেন দেশের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রায় দুই দশকের শাসনামলের দেশের অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। সারা বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল। বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মোসলেম উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

দুই দিন ব্যাপী অনুষ্ঠানে গতকাল পিঠা উৎসবের আয়োজন করা হয়। সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ, রতœগর্ভা মা সম্মাননা প্রদান, বৃক্ষরোপন এবং সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button