শিক্ষাশিরোনাম

শেখ হাসিনার জন্মদিনে ছাত্রলীগের আনন্দ মিছিল

ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ। শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে মধুর ক্যান্টিন থেকে এই আনন্দ মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখট ভট্টাচার্য।
বৃষ্টিতে ভিজেও মিছিলে অংশ নেন ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ বিভিন্ন ইউনিটের সহস্রাধিক নেতাকমী। এ সময় তাদের হাতে শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড ছিল। তারা তাদের নেত্রীকে নানা স্লোগানে ক্যাম্পাস মুখরিত করে তোলেন। এর আগে বিভিন্ন হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে মধুর ক্যান্টিনে জড়ো হন।
১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন নেছার জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা বর্তমানে প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতি ও ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী। ছাত্রজীবনে শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য এবং রোকেয়া হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্রলীগের নেত্রী হিসেবে তিনি আইয়ুব বিরোধী আন্দোলন এবং ৬-দফা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button