খেলা

শূন্য রানেই ৪ উইকেট হারাল পাকিস্তান

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম দিনেই ১২ বলের মধ্যে শূন্য রানে আউট হলেন পাকিস্তানের চার ব্যাটসম্যান। ম্যাচের মাঝে হঠাৎ এমনটা হওয়ায় যেন শঙ্কাই বাড়িয়ে দিল পাকিস্তানের।
আবুধাবি টেস্টে আজ টস জিতে ব্যাটিং নিয়েছিল পাকিস্তান। তবে তৃতীয় ওভারেই মিচেল স্টার্কের বলে শর্ট লেগে মারনাস লেবাসচাগনের অবিশ্বাস্য এক ক্যাচে বিদায় নেন মোহাম্মদ হাফিজ।
তবে দ্বিতীয় উইকেটে জামান ও আজহার আলীর জুটি যখন দলের স্কোর পার করার পথে, ঠিক তখনই নাথান লায়নের ছয় বলের একটা ঝড়ে এলোমেলো হয়ে গেল পাকিস্তানের ব্যাটিং।
২০তম ওভারে লায়নের করা শেষ দুই বলে আউট হলেন আজহার ও হ্যারির সোহেল। আজহারের ও সোহেলের ক্যাচ লায়নকে দিল হ্যাটট্রিকের সম্ভাবনা।
২১তম ওভারটা মেডেন নিয়েছেন আরেক স্পিনার জন হল্যান্ড। তারপর হ্যাটট্রিকের সম্ভাবনাইয় ২২তম ওভারে আসেন লায়ন। ব্যাটসম্যান আসাদ শফিক হ্যাটট্রিক বলটা ঠেকিয়ে দিলেও আউট হয়েছেন পরের বলেই। শর্ট লেগে ক্যাচ তুলে দেন লেবাসচাগনের হাতে। আম্পায়ার প্রথমে আউট না দিলেও, অস্ট্রেলিয়া রিভিউইয়ের ভিত্তিতে পাল্টে যায় সিদ্ধান্ত।
তারপর বাবর আজম এসে মুখোমুখি প্রথম বলটা পার করে দিলেও পরের বলেই বোল্ড হয়েছেন তিনি। লায়ন নিজের ছয় বলের মধ্যে কোনো রান না দিয়েই নেন ৪ উইকেট।
আজহার ১৫ রান করে ফেরার পর তিন ব্যাটসম্যানের কেউই রানের খাতা খুলতে পারেননি। যার ফলে ১ উইকেটে ৫৭ থেকে পাকিস্তানের স্কোর হয়ে যায় ৫ উইকেটে ৫৭।
সর্বশেষ ৪৬ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেট ১৫৯ রান। ব্যাটিং জুটিতে রয়েছে জামান এবং সারফারায।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button