বিনোদন

শীর্ষ ত্রিশে রুনা লায়লা

উইকিপিডিয়া সম্প্রতি নিজ নিজ মেধা এবং কাজ দিয়ে বিভিন্ন সময়ে নিজেদের কর্মক্ষেত্রে সেরা হিসেবে প্রমাণিত শীর্ষ ত্রিশ বাঙ্গালী’র নাম প্রকাশ করেছে। এক্ষেত্রে অন্যান্যদের মধ্যে বাংলাদেশের গর্ব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতশিল্পী রুনা লায়লা’র নামও প্রকাশিত হয়েছে।
বিষয়টি নিয়ে ভীষণ আনন্দিত এবং উচ্ছসিত রুনা লায়লা। এমন গর্বিত একটি বিষয়ের দৃষ্টি আকর্ষণ করলে রুনা লায়লা বলেন,‘ আমারতো শুরুতে বিশ্বাসই হয়নি যে শীর্ষ ৩০ জনের মধ্যে আমার নামও আছে। কারণ এই ত্রিশ জনের তালিকায় আছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অর্মত্য সেন’সহ আরো অনেকে। এই সম্মানিত তালিকায় আমার নামও আছে দেখে আমি বিস্মিত হয়েছি। এই ভালোলাগা সত্যিই প্রকাশের মতো নয়। আমি কৃতজ্ঞ আমার সকল ভক্ত, দর্শক, শ্রোতাদের প্রতি। কারণ তাদের উৎসাহেই আমি প্রতিনিয়ত গানে উৎসাহ পাই। তাদের কারণেই আমি আজকের রুনা লায়লা। সর্বোপরি আমার মায়ের কথা বিশেষ ভাবে বলতেই হয়, কারণ আমার মায়ের উৎসাহ, অণুপ্রেরণা এবং চেষ্টা না থাকলে আমার আজকের রুনা লায়লা হয়ে উঠা হতোই না। আমার পরিবারের সবারই সমর্থন ছিলো বলেই আমি রুনা লায়লা হতে পেরেছি। মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা। কারণ সবই তার ইচ্ছে। তার অশেষ রহমত ছিলো বলেই আমি রুনা লায়লা হতে পেরেছি। সবার দোয়া চাই।’
এদিকে গেল ২৮ মার্চ দৈনিক আমাদের সময় কর্তৃক রুনা লায়লা বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন। সেদিন রুনা লায়লার সঙ্গে একই মঞ্চে একসঙ্গে সঙ্গীত পরিবেশন করেন বিশ্বনন্দিত ক্রিকেটার শাকিব আল হাসান। এদিকে আগামী ১৩ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার’র গল্প চলচ্চিত্রটি। এতে প্রথমবারের মতো সঙ্গীত পরিচালক হিসেবে উপস্থিত হচ্ছেন রুনা লায়লা। তার সুরে গান গেয়েছেন আঁখি আলমগীর। গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার।
নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button