শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

দোহার প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলার শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ১৮ই ফেব্রুয়ারী শনিবার সকাল ৯টায় কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট রমজান আলী শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রকিব হাসান, কুসুমহাটি ইউপি চেয়ারম্যান আ. কাদের মন্ডল, কুসুমহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, কোঠাবাড়ি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মো. মহসিন উদ্দিন আহমেদ দিপু, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য ও দোহার উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সেলিম বেপারী, অবিভাবক প্রতিনিধি আব্দুর রাজ্জাক, বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সদস্য ও যুবলীগ নেতা মো. ইসরাফিল হোসেন, প্রধান শিক্ষক মো. আয়ুব আলী, সিনিয়র শিক্ষক মো. মনিরুজ্জামান, মো. ইকবাল হোসেন, এম.এ তাহের নুরুল্লাহ, অজয় কুমার মন্ডল, ঢাকা জেলা ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম, নয়াবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামিল মাহমুদ, কুসুমহাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাগর হোসেন জয় সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।



