sliderগণমাধ্যম

শিরিন আবু আকলেহকে হত্যা : এক বছর পর ক্ষমা চাইল ইসরাইল

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে গুলি করে হত্যার জন্য ক্ষমা চেয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। অথচ এক বছর আগে তারা এ দায় অস্বীকার করেছিল।

৫১ বছর বয়সী সাংবাদিক শিরিন আবু আকলেহ গত দুই দশক ধরে পশ্চিম তীর এলাকায় সংবাদ সংগ্রহের কাজ করেন। গত বছরের ১১ মে দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে হামলা চালায় ইসরাইলি সেনারা। সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে ছিলেন শিরিন আবু আকলেহ। এ সময় ইসরাইলি এক সেনা তার মাথায় গুলি করলে তিনি প্রাণ হারান। আহত হন তার এক সহকর্মী।

এর পরপরই ইসরাইল মিথ্যাচার শুরু করে। তারা বলতে থাকে, ফিলিস্তিনিদের সাথে ইসরাইলি সেনাদের সংঘর্ষের মধ্যে ক্রসফায়ারে পড়ে শিরিন আবু আকলেহ নিহত হন এবং তার গায়ে ফিলিস্তিনিদের ছোড়া গুলিও লেগে থাকতে পারে।

কিন্তু আল-জাজিরা শুরু থকে বলে আসছে, শিরিনকে ঠাণ্ডা মাথায় পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেছে ইসরাইলি সেনারা, সেখানে ফিলিস্তিনিদের সাথে তাদের কোনো সংঘর্ষই ঘটেনি।

এর প্রায় এক বছর পরে গত বৃহস্পতিবার সিএনএনের উপস্থাপক এলেনি জিওকোসের সাথে একটি সাক্ষাত্কারে ইসরাইলি সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি সাংবাদিক আবু আকলেহকে হত্যার জন্য ক্ষমা চেয়েছেন।

তিনি বলেন, ‘আমি মনে করি এটি আমার জন্য এখানে বলার একটি সুযোগ যে- আমরা শিরিন আবু আকলেহের মৃত্যুতে খুবই দুঃখ প্রকাশ করছি।’
সূত্র : মিডল ইস্ট মনিটর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button