অর্থনৈতিক সংবাদশিরোনাম

শিমুলিয়া-কাঠালবাড়ি রুটে ঢাকামুখী কয়েক হাজার গার্মেন্টকর্মী

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুট দিয়ে ফেরিতে করে পদ্মা পার হচ্ছেন কয়েক হাজার গার্মেন্টকর্মী। বুধবার সকাল থেকে এসব যাত্রীকে কাঁঠালবাড়ি ঘাট থেকে ফেরিতে করে শিমুলিয়া ঘাটে এসে ঢাকার উদ্দেশে বিকল্প যানবাহনে যেতে দেখা গেছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এমন দৃশ্য দেখে হতবাক পুলিশ প্রশাসন।
সকাল ১১টার দিকে রো-রো ফেরি শাহ পরান ও ডাম্প ফেরি রামশিং ভর্তি গার্মেন্টকর্মী পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়া ঘাটে এসে পৌঁছান। এরপর শিমুলিয়াঘাট থেকে তারা সিএনজি, অটোরিকশা কিংবা রিকশায় চড়ে আবার কেউ হেঁটেই ঢাকার উদ্দেশ্য রওনা দেন। করোনার কারণে গণপরিবহন বন্ধ থাকায় ঢাকামুখী গার্মেন্টকর্মীদের এমন ভোগান্তির চিত্র ফুটে উঠেছে।
সকালে সরেজমিন শিমুলিয়া ঘাটে গিয়ে দেখা যায়, কয়েক হাজার যাত্রী দক্ষিণবঙ্গ থেকে ঢাকায় যাচ্ছে। এসব যাত্রীর অধিকাংশই গার্মেন্টকর্মী। তারা দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা থেকে বিকল্প যানবাহনে করে কাঁঠালবাড়ি ঘাটে এসেছেন। সেখান থেকে ফেরিতে করে কয়েক হাজার যাত্রী পদ্মা পাড়ি দিয়ে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে পৌঁছান। করোনার কারণে পরিবহন বা বাস বন্ধ থাকায় এসব যাত্রী বিকল্প যানবাহনে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় গন্তব্যে ছুটছে। এসব যানবাহনের মধ্যে রয়েছে, আটোরিকশা, ইয়েলো ক্যাব, রেন্ট-এ-কার, মাইক্রোবাস ও পিকআপ ভ্যানসহ লোকাল নানা ধরনের যানবাহন।
মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ সিরাজুল কবির নয়াদিগন্তকে জানান, বুধবার সকাল থেকেই কয়েক হাজার গার্মেন্টকর্মী দক্ষিণবঙ্গ থেকে ঢাকার উদ্দেশ্যে ফেরিতে পদ্মা পার হয়ে শিমুলিয়া ঘাটে এসেছেন। এখান থেকে বিকল্প যানবাহনে তারা গন্তব্যের উদ্দেশে রওনা হচ্ছেন। এদের অধিকাংশই গার্মেন্টকর্মী।
তিনি আরো জানান, বর্তমানে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে দিনে ছয়টি ফেরি চলাচল করছে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক মো: শফিকুল ইসলাম জানান, দিনে ছয়টি ফেরি চালাচল করে আর রাতে চলে চারটি। প্রত্যেকটি ফেরি ভর্তি হয়ে পারাপার হচ্ছে গার্মেন্টসকর্মী। সকাল থেকে কাঁঠালবাড়ি ঘাট থেকে শিমুলিয়াঘাটে আসছেন তারা। গার্মেন্টসের চাকরিতে যোগ দিতে ঢাকায় ছুটে যাচ্ছেন।
নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button