শিরোনাম

শিমুলিয়ায় থামছে না ঢাকাগামী গার্মেন্টসকর্মীদের ঢল

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ঢাকামুখী গার্মেন্টস শ্রমিকদের ঢল থামছে না। ঢাকার কর্মস্থলে যেতে শিমুলিয়াঘাটে হুমড়ি খেয়ে পড়ছেন শ্রমিকরা।
বৃহস্পতিবার পর্যন্ত টানা চার দিন ধরে দক্ষিণবঙ্গের কাঁঠালবাড়ি ঘাট থেকে ফেরি ও ট্রলারে করে শত শত শ্রমিক পদ্মা পাড়ি দিয়ে আসছেন মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে। করোনা ঝুঁকির মধ্যে ফেরি ও ট্রলারে গাদাগাদি করে ঢাকামুখী শ্রমিকরা ছুটে আসছেন।
উপজেলার মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, সকাল ৮টা থেকেই দক্ষিণবঙ্গের কাঁঠালবাড়ি ঘাট থেকে ফেরি ও ট্রলারে করে শিমুলিয়া ঘাটে আসতে শুরু করে শত শত শ্রমিক।
বেলা সাড়ে ১১টা পর্যন্ত রো-রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও ডাম্প ফেরি রামশিংসহ পৃথক পাঁচটি ফেরি কাঁঠালবাড়ি ঘাট ছেড়ে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আসে। ফেরিগুলোতে গাদাগাদি করে যাত্রীদের আসার চিত্র দেখা যায়। এদের বেশির ভাগই ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন গার্মেন্টসের কর্মী।
তিনি আরও জানান, ফেরি ও ট্রলারে গাদাগাদি করে শ্রমিকরা ছুটে আসার কারণে করোনা সংক্রমের ঝুঁকি থেকে যাচ্ছে। তবু তাদের ঢাকায় ছুটে চলায় থামানো যাচ্ছে না। সামাজিক দূরত্ব না মেনেই ফেরি ও ট্রলারে ছুটে আসছেন গার্মেন্টস কর্মীরা।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, সীমিত আকারে এ নৌরুটে ফেরি চলছে। জরুরি সেবার যানবাহন পারাপার করা হচ্ছে। একই সঙ্গে যাত্রী সাধারণ ফেরিতে পারাপার হচ্ছে। এদের বেশির ভাগই গার্মেন্টসকর্মী। তবে গেল কয়েক দিনের তুলনায় বৃহস্পতিবার সকাল থেকে কম সংখ্যক যাত্রী পারাপার হতে দেখা গেছে।
এদিকে, শিমুলিয়াঘাটে আসার পর শ্রমিকরা অটোরিকশা, রিকশা কিংবা সিএনজিতে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে।
শ্রমিকরা বলেন, কষ্ট যতই হোক, আগে চাকরি বাঁচাতে। তাই ছোট ছোট যানবাহনে চড়ে সড়কে ভেঙে ভেঙে ঢাকায় ছুটছেন তারা। আবার যানবাহনের অভাবে কেউ কেউ হেঁটেই ছুটে যাচ্ছেন ঢাকায়। এতে অবর্ণনীয় দুর্ভোগের কবলে পড়েছেন গার্মেন্টসকর্মীরা।
সুত্র : দেশ রূপান্তর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button