Uncategorized

শিবালয় উপজেলার সফল জননী সুধা রানী সাহা

নিজস্ব প্রতিনিধি : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে মানিকগঞ্জের শিবালয় উপজেলার সফল জননী হিসাবে সম্মাননা পেলেন চ্যানেল আইয়ের যুগ্ন বার্তা সম্পাদক সাংবাদিক কল্যাণ সাহার শ্বাশুড়ী সুধা রানী সাহা। বুধবার (৯ডিসেম্বর) দুপুরে শিবালয় উপজেলা হল রুমে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। নারীর বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পাঁচ ক্যাটাগরিতে পাঁচ নারী সম্মাননা পান। অর্থনৈতিক সাফল্য অর্জনকারী হিসাবে রাহেলা পারভীন, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে শিউলী আক্তার, নির্যাতনের বিভিষিকা মুছে নতুন উদ্দামে জীবন শুরুর ক্ষেত্রে রত্না ইসলাম ও সমাজ উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শিবালয় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ সম্মাননা পান।
শিবালয় উপজেলা নির্বাহী অফিসার বিএম রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিবালয় উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ ইকবাল, কৃষি কর্মকর্তা রিয়াজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ফারাশিদ বিন এনাম, সমাজ সেবা কর্মকর্তা মো.পলাশ হুসাইন, পরিকল্পনা ও বাস্তবায়ন (পিআইও) অফিসার সুদেব রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তারসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সফল জননী সুধা রানী সাহা বলেন, আমি এ সম্মাননা পেয়ে খুবই আনন্দিত। আমার সব সন্তানদেরকে শিক্ষিত ও মানুষের মত গড়ে তুলার চেষ্টা করেছি মাত্র। আমার এক ছেলে জাতীয় রাজস্ব র্বোডের কর-কমিশনার, এক জন কানাডা প্রবাসী, এক মেয়ে সরকারি কলেজের প্রভাষক, একজন ঢাকা ব্যাংকের সিনিয়র কর্মকর্তা। আর বাকি দুই ছেলে ব্যবসায়িক ভাবে স্বস্ব জায়গায় প্রতিষ্ঠিত। এজন্য আমি সমাজের সকল নারীদের আহ্বান জানাবো নারী বলে ঘরে বসে থাকবেন না। যার যা মেধা আছে তা কাজে লাগিয়ে সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যান।
ইউএনও রুহুল আমীন বলেন, এখন নারীরা সমাজে সব দিকে এগিয়ে যাচ্ছে। দেশের শিক্ষা, অর্থনীতি, রাজনীতি সকল ক্ষেত্রে নারীদের অগ্রনী ভুমিকা রয়েছে। আমার সহধমিণী একটা উপজেলায় ইউএনও হিসাবে কর্মরত আছেন। দেশের বর্তমান সফল প্রধানমন্ত্রী একজন নারী। আমি আশা করবো সকল নারীরা এগিয়ে যান। আমরা উপজেলা প্রশাসন সব সময় আপনাদের পাশে রয়েছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button