Uncategorized
শিবালয়ে বিশাল আকারের মেছো বাঘ আটক

শিবালয়ে শিকার করতে এসে জনতার হাতে ধরা পড়েছে একটি বিশাল আকারের মেছো বাঘ। আটকৃত বাঘটিকে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ ঢাকা চিড়িয়াখানায় হস্তান্তর করেছে।
জানা গেছে, জেলার শিবালয় উপজেলার উথলী ইউনিয়নের মেহেদীপুর গ্রামের হাফিজ উদ্দিনের বাড়িতে শনিবার দিবাগত রাতে একটি মেছো বাঘ শিকার ধরতে এসে নিজেই জনতার হাতে ধরা পড়ে। বাড়ির আঙ্গিনায় একটি টাপার মধ্যে ছাগলের বাচ্চা শিকারের সময় বাঘটি আটকা পড়ে যায়। বাড়ির লোকজন টাপাটিকে নেট জাল দিয়ে ঘিরে পুলিশে খবর দেয়। পুলিশ ও উপজেলা প্রাণী সম্পদ বিভাগের লোকজন বাঘটিকে উদ্ধার করে ঢাকা চিড়িয়াখানায় পাঠিয়েছে।
এ ব্যাপারে শিবালয় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এএম রেজ্জাকুল হায়দার জানান, ঘটনাস্থল থেকে বাঘটিকে উদ্ধার করে রোববার দুপুরে ঢাকা মিরপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।



