slider

শিবালয়ে গনমানুষের নেতা পান্নু খানকে কমিউনিস্ট পার্টির সমর্থন

মানিকগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন শিবালয় উপজেলা পরিষদ নির্বাচনে বিশিষ্ট ব্যবসায়ী, গনমানুষের নেতা জননেতা মোবারক হোসেন খান পান্নুকে পুর্ণ সমর্থন দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি শিবালয় উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

শুক্রবার পান্নু খানের নিজ বাসভবনে এক মতবিনিময় সভার মাধ্যমে দু’পক্ষের কথাবার্তা হয়। এসময় জননেতা মোবারক হোসেন খান পান্নু বলেন, আমিও কমিউনিস্ট পার্টির লোক, কমিউনিস্ট পার্টি যে সাম্যের কথা বলে, কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না এই স্লোগান এক সময় আমিও ধরেছি। কমিউনিস্ট পার্টি শিবালয় উপজেলার সভাপতি গোলাম নবী খান বাদল বলেন, আমরা কেন মোটরসাইকেলের প্রার্থী মোবারক হোসেন পান্নু খানকে সমর্থন দিলাম তার পেছনে কারন হল পান্নু খান নির্দলীয়,নিরপেক্ষ, প্রগতিশীল মানুষ সব মিলিয়ে তিনি গনমানুষের নেতা। এসময় আরও উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শাহীনুর রহমান শাহীন, কোষাধ্যক্ষ প্রদীপ কুমার, সহ সম্পাদক বাচ্চু হোসেন সহ প্রমুখ নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button