শিবালয়ে ক্লাস চলাকালে ফ্যান খুলে ছাত্রী আহত

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয় অক্সফোর্ড একাডেমির ক্লাস চলাকালীন সময়ে ফ্যান খুলে জাহান্নুর অনি নামের এক পঞ্চম শ্রেনীর ছাত্রীর মাথা ফেঁটে গেছে। পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর ওই স্কুল ছাত্রীর মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে।
সোমবার সকাল আটটার দিকে এই ঘটনাটি ঘটে। আহত শিক্ষার্থীর পিতা জান-ই-আলম সরকার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শিবালয় অক্সফোর্ড একাডেমির প্রধান শিক্ষক মো. আফজাল হোসেন জানান, ক্লাস চলাকালে বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর কক্ষের সিলিং ফ্যানটির তার ছিঁড়ে ওই শিক্ষার্থীর মাথায় পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়।
শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা আহত ছাত্রী অনির মাথায় ছয়টি সেলাই করেন। পরে তাকে বাড়ীতে নিয়ে আসা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফজাল হোসেন আরো জানান, ফ্যান প্যাচানোর জিআই তারটি ছিঁড়ে এই দুর্ঘটনাটি ঘটে। এই বিষয়টি তাদের অসাবধানতায় ঘটেছে বলে স্বীকার করেন।




