Uncategorized

শিবালয়ে ‘ কুইক রেসপন্স টিম‘ প্রতিবন্ধীদের হাতে পৌছে দিল সমাজকল্যাণ মন্ত্রনালয়ের বরাদ্ধের টাকা

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয় উপজেলার দুস্থ প্রতিবন্ধীরা সমাজকল্যাণ মন্ত্রনালয়ের বরাদ্ধকৃত টাকা ঘরে বসেই হাতে পেল। উপজেলা নির্বাহী অফিসার এএফএম ফিরোজ মাহমুদে নেতৃত্বে সমাজসেবা অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মচারীদের সমন্বয়ে ‘কুইক রেসপন্স‘ টিম গঠন করে উপজেলার দুস্থ প্রতিবন্ধীদের জন্য বরাদ্ধকৃত প্রায় অর্ধ লাখ টাকা শুক্রবার পৌছে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার এএফএম ফিরোজ মাহমুদসহ‘ কুইক রেসপন্স টিমের সদস্যরা মোটর সাইকেল যোগে উপজেলার সাতটি ইউনিয়নে দুস্থ প্রতিবন্ধীদের বাড়ি-বাড়ি গিয়ে শুক্রবার এ অর্থ পৌঁছে দেয়।
এ বিষয়ে শিবালয় নির্বাহী অফিসার সাংবাদিকদের জানিয়েছেন, সরকারী সেবা মানুষের দৌরগোড়ায় পৌঁছে দেয়া ও প্রতিবন্ধীদের কষ্ট লাগবে কুইক রেসপন্স টিম গঠনের মাধ্যমে উপজেলার ৭টি ইউনিয়নের ৮০ জন প্রতিবন্ধীকে মাথা পিচু ৫‘শ টাকা হারে প্রদান করা হয়।
করোনার প্রভাব ও চলতি রমজান মাসে প্রতিবন্ধীরা সরকারের এ সহায়তা পেয়ে বেশ উৎফুল্ল প্রকাশ করেছেন বলে জানান ওই কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button