sliderস্থানিয়

শিবালয়ে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ অনুষ্ঠিত

সুমন হোসেন, শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার উপজেলা কেন্দ্রীয় আব্দুল গনি সরকার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

মানিকগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
শিবালয় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মনিষা রানী কর্মকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বাংলাদেশ সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের (মানিকগঞ্জ-১) মেজর ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) সাদিয়া সাবরিনা চৌধুরী, মানিকগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button