
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় উপজেলা বিএনপি ও অংগ সংগঠনগুলোর উদ্যোগে বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
২১ জুন শনিবার বিকেলে ঘিওর উপজেলার বড় ধুলন্ডী এলাকায় বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় শিবালয় উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ট পুত্র মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ড. খোন্দকার আকবর হোসেন বাবলু।
সভায় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা যুবদল সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোহিদুর রহমান, জেলা কৃষক দলের সদস্য মোঃ আলমগীর হোসেন, শিবালয় উপজেলা বিএনপির যুগ্নসম্পাদক আবুল হোসেন, শিবালয় উপজেলা মৎস্যজীবি দল সিনিয়র সহ-সভাপতি নির্মল রাজবংশী, উপজেলা মৎসজীবি দলের সাংগঠনিক সম্পাদক লিটন হোসেন, উপজেলা শহীদ জিয়া প্রজন্ম দল সভাপতি মোঃ আমজাদ হোসেন, উপজেলা শহীদ জিয়া প্রজন্ম দল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাষ্টার, উপজেলা বিএনপি নেতা আব্দুল মতিন, শিবালয় উপজেলা যুবদলের ১ম যুগ্ন-আহবায়ক আবু খালিদ ডন, জেলা শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক আলী আক্কাস ও বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে ড.খোন্দকার আকবর হোসেন বাবলু বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে ৩১ দফা বাস্তবায়নে ও আমার পিতা বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে এবং ঘিওর দৌলতপুর ও শিবালয় উপজেলার বাসীর পাশে থেকে তাদের সেবা করার সুযোগ চাই।” তিনি অরো বলেন, “বিএনপি নামধারী আওয়ামী এজেন্টরা এখনো ষড়যন্ত্র করছে। গত ১৭ বছর দলের কোন কর্মসূচি ও আন্দোলন সংগ্রামে তাদের দেখা যায়নি। তারা ওই সময়ে আওয়ামী লীগে যোগ দিয়ে ও আঁতাত করে নানা রকম সুযোগ-সুবিধা ভোগ করেছে । গত ৫ আগস্ট ছাত্র জনতার ও বিএনপির নেতাকর্মীদের আন্দোলনে গণঅভ্যূথানে স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর তার রেখে যাওয়া দেশী-বিদেশী ষড়যন্ত্রকারী ও সুবিধাবাদীরা বিএনপির নাম ব্যবহার করে দেশে অরাজকতা ও অনৈতিক কর্মকান্ড করার পায়তারা করেছে । এ ব্যাপারে আমাদের সকলকেই সতর্ক থাকতে হবে এবং ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য যা যা করার তার সবকিছুই করতে হবে। আমাদের ঐকবদ্ধ থাকতে হবে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমান কে ভালবাসতে হলে, মানুষের কাছে যেতে হবে । তাদের ভালবাসা নিয়ে মানুষের জন্য কাজ করতে হবে। শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী।”
এসময় তিনি বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে উপস্থিত সকলের কাছে দোয়া চান।




