sliderস্থানিয়

শিবগঞ্জ সীমান্তে মাদক ও সিএনজিসহ আটক ১

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৭৮ বোতল ভারতীয় মাদক ও সিএনজিসহ মো. ফরিদ নামে একজনকে আটক করেছে বিজিবি।

সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া। আটক ব্যক্তি উপজেলার চককীর্তি গ্রামের আবদুল জব্বারের ছেলে। অধিনায়ক জানান,গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে সোনামসজিদ বিওপি’র কয়লাবাড়ী নতুন ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালায় ৫৯ বিজিবির সদস্যরা। এ সময় মো. ফরিদকে ৭৮ বোতল ভারতীয় মাদক ও ১টি সিএনজিসহ আটক করে। এদিকে এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button