sliderস্থানিয়

শিবগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: শিবগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি তোফাজ্জল হোসেন ওরফে তোজাম্মেলকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে শিবগঞ্জ পৌরসভার ইসরাইল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাকে চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার আসামি ইসরাইল মোড় এলাকার ইউনুস আলীর ছেলে।
ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে পৌর এলাকার ইসরাইল মোড়ে এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এএসআই মশিউদ্দিন ও স্বপন কুমারসহ একদল পুলিশ অভিযান চালায়। এ সময় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি তোফাজ্জল হোসেন ওরফে তোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, শিবগঞ্জ থানায় অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সে। যার মামলা নম্বর ৩৩ তারিখ ২০-০৮-১৫। শনিবার দুপুরে তাকে চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button