শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: শিবগঞ্জে পারিবারিক কলহের জের ধরে পিটিয়ে স্ত্রী মোসা:নাসিমা বেগমকে হত্যা করে লাশ সেফটিক ট্যাকে ফেলে রাখার অভিযোগ উঠেছে তার স্বামী মিজানুর রহমান ভেজুর বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে ১০ মার্চ দিবাগত রাতে চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জে উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর হঠাৎপাড়া গ্রামে। বিক্ষুব্ধ জনতা মিজানুর রহমানকে আটক করে শিবগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করেছে। প্রতিবেশী সোহবুল হক জানান, আজ ১১ মার্চ অতি সকালে প্রতিবেশী মোসা: মনোয়ারা বেগম মিজানুর রহমানের বাড়ির ছাদে ডাল শুকানোর জন্য গেলে বাড়ির সব ঘরের দরজা বন্ধ ও বাড়ির উঠানে রক্ত দেখে চেঁচামেচি করলে ঘটনাটি জানাজানি হয় এবং বাড়ির পাশে একটি সেফটিক ট্যাকে লাশ দেখতে পাই। এ সময় এলাকাবাসী মিজানুর রহমানকে পাশবর্তী হাঙ্গামী গ্রাম থেকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: হুমায়ুন করিব জানান সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত নাসিমা বেগমের স্বামীকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে । তিনি আরো বলেন পারিবারিক কলহের জের ধরেই নাসিমা বেগমকে তার স্বামী মিজানুর রহমান হত্যা করে লাশ সেফটিক ট্যাকিতে লুকিয়ে রেখে পালানোর চেষ্টা করার সময় জনতার হাতে আটক করে।



