শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শীত মৌসুম থাকতে থাকতেই শিবগঞ্জে হাজার হাজার বিভিন্ন জাতের আম গাছে মুকুল আসতে শুরু করেছিল যা এখনো মুকুল আসছেই । মুকুলের সৌরভে শিবগঞ্জ উপজেলার সর্বত্রে যেন ছড়িয়ে পড়ছে মুকুলের সুগন্ধ কতই সুমধুর। যা কল্পনাই করা যায় না। গাছে মুকুল আসার সাথে সাথেই আম চাষীদের আনন্দেরও শেষ নেই। তারা শুধু বুক ভরা আশা নিযে বাগান পরিচর্চার কাছে ব্যস্ত সময় পার করছেন। শিবগঞ্জে এবার ১৯ হাজার ৯০০ হেক্টর জমিতে ২৪ লাখ ৪২ হাজার ৫০০টি বিভিন্ন জাতের আম গাছ ৮৫% মুকুল এসেছে। সংশ্লিষ্ট দপ্তর বলছেন আবহাওযা অনুকুল ও অন ইয়ার হওযার কারণে ভাল ফলন পাওযার সম্ভবনা রয়েছে।
সরজমিনে ঘুরার সময় মনাকষা ্্ইউনিয়নের পারচৌকা গ্রামের আম চাষী আব্দুল হামিদ জানান এ বছরে তার ৫০ বিঘা জমির আম বাগান ক্রয় করা আছে। সবগুলো গাছেই প্রচুর মুকুল এসেছে। তবে কয়েকদিনের কুশায় ও হালকা বৃষ্টিতে প্রায় ১৫% মুকুল নষ্ট হয়ে গেছে। তবে এখনো প্রায় ৭০% মুকুল টিকে আছে । মুকুল আসার পর থেকেই পরিচর্চা অব্যহত রেখেছি। আশা করি ভাল ফলন পাবো। একই কথা জানালেন মনাকষা ইউনিয়নের ৮০ বিঘা বাগানের মালিক বাবুল হোসেন, ২৫ বিঘা বাগানের মালিক গোলাম মোস্তফা, ৫০ বিঘা বাগানের মালিক সাদ্দাম হোসেন ও প্রায় ১০০ বিঘা বাগানের মালিক জেম আলি, ৩০ বিঘা বাগানের মালিক দূর্লভপুর ইউনিয়নের জগনাথপুর গ্রামের মনিরুল ইসলাম, ৫৬ বিঘা বাগানের মালিক শিবগঞ্জ পৌরসভার রুবেল আলি সহ আরো অনেকেই জানান এবার মুকুল ভাল এসেছে, ভাল ফলনের আশা করছি। তাই সংশ্লিষ্ট দপ্তর ও বিভিন্ন কীটনাশক কোম্পাীর লোকদের সাথে পরামর্শ করে বাগান স্প্রে করা সহ বিভিন্ন ভাবে বাগানের পরিচর্চা করছি। তারা বলেন যে সমস্ত গাছে আগেই মুুকুল এসেছিল, সে সমস্ত গাছের মুকুল কয়েকদিনের প্রতিকুল আবহাওযায় কিছুটা নষ্ট হয়েছে।
শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো:নয়ন মিঞা জানান. আমের জন্য বিখ্যাত শিবগঞ্জে এবার ১৯ হাজার ৯০০ হেক্টর জমিতে ছোট,বড় ও মাঝারী মিলে ২৪ লাখ ৪২ হাজার ৫০০ ঝাড় আম গাছে প্রচুর মুকুল এসেছে। তার মধ্যে ফজলী ৪১০০ হেক্টর ,আশি্বনা ৫৪৫০ হেক্টর,ল্যাংড়া ১৬৪০ হেক্টর,গোপালভোগ ৩০০ হেক্টর,খিরসাপাতা ২১৮০ হেক্টর, বোম্বাই ৪৫০ হেক্টর, লক্ষণভোগ ৭০০ হেক্টর,আ¤্রপলি ৫৫০ হেক্টর, মল্লিকা এক হেক্টর,কিউজাই এক হেক্টর, চিয়াংমাই এক হেক্টর, কিং চাকাপাত এক হেক্টর, নামডকমাই ০.৫ হেক্টর, রেড পারমার ০.৫ হেক্টর, কল্যাণভোগ ৫ হেক্টর, বারি ১১ এক হেক্টর, বারি ৪, ১৮০ হেক্টর,রাণী পছন্দ এক হেক্টর,হাড়িভাংগা ৫ হেক্টর,গৌড়মতি ৮০ হেক্টর, কাটিমন ২২৪০ হেক্টর, ম্যাংগো বানানো ১৩০ হেক্টর, স্থানীয় গুঠি ১০৬৯ হেক্টর, ও উন্নত গুঠি ৭৯০ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। আবহাওয়া অনুকুল ও আমের জন্য অন ইয়ার হওয়ায় ভাল ফলনের সম্ভবনা রয়েছে। প্রতিটি ইউনিয়নের আম বাগানে আম চাষীদেরকে পরামর্শ দেয়ার জন্য ও বাগান পরিদর্শনের জন্য উপসহকারী কৃষি অফিসারকে নির্দে শ দেয়া হয়েছে।




