sliderস্থানিয়

শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে স্বর্ণের বার উদ্ধার

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ আইসিপিতে অভিযান চালিয়ে পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকা মূল্যের ২৩১.৮১ গ্রাম ওজনের দুইটি স্বর্ণনের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটককৃত ব্যক্তি হলো ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বড় বড়াই কাউরাইদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো: সানি মাই(২৭)।

বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সদস্যরা নিয়মিত তল্লাশীকালে তাকে আটক করা হয়। বিজিবি ৫৯ ব্যাটালিয়নের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, ওই সময় আর্চওয়ে মেটাল ডিটেক্টরে তার দেহে ধাতব বস্তু শনাক্ত হলে তাকে জিজ্ঞাসাবাদের পর শিবগঞ্জ থানা পুলিশের উপস্থিতিতে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে রিপোট অনুযায়ী তার পায়ুপথ থেকে দুইটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২৩১.৮১ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য ৫৩ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা। চাঁপাইনবাবগঞ্জ স্বর্ণ জুয়েলারি সমিতি পরীক্ষার মাধ্যমে স্বর্ণের সত্যতা নিশ্চিত করেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। মহানন্দা ব্যাটালিয়ন(৫৯) বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, রাজস্ব ফাঁকি দিতে চোরাকারবারীরা নানা কৌশল অবলম্বন করলেও বিজিবি এসব অপতৎপরতা প্রতিরোধে সর্বদা সতর্ক রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button