sliderস্থানিয়

শিবগঞ্জে বিজিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে অভিযান চালিয়ে ২টি বিদেশী ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে ৫৯ বিজিবি।

শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে অভিযানের এ তথ্য জানান, চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে: কর্নেল গোলাম কিবরিয়া।

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে: কর্নেল গোলাম কিবরিয়া জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে অস্ত্র ও গোলাবারুদ এনে সন্ত্রাসীরা যাতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সেই লক্ষেই সীমান্ত এলাকায় কঠোর নজরদারী ও টহল তৎপরতা বাড়ানো হয়েছে। যার ফলশ্রুতিতে বৃহস্পতিবার রাতে আজমতপুর সীমান্তের ১৮২/৩ এস হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি আম বাগানে বিশেষ অভিযানে ২টি বিদেশী ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। আজ শুক্রবার মামলা দায়েরের পর উদ্ধারকৃত অস্ত্র ও গুলি শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরো জানান,গত তিন বছরে সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৩ টি দেশী-বিদেশী পিস্তল, ৩৯৮ রাউন্ড গুলি ও ৪১টি ম্যাগাজিন উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। এসব অভিযানে আটক হয়েছেন ১৫ জন।

৫৯ বিজিবি অধিনায়ক লে: কর্নেল গোলাম কিবরিয়া জানান, অস্ত্র, গোলাবারুদ,মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button