sliderস্থানিয়

শিবগঞ্জে ট্রাক্টরের চাপায় শিশু নিহত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: শিবগঞ্জ ট্রাক্টরের চাকায় চাপা পড়ে ইমন (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মির্জাপুর ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন দাইপুকুরিয়া ইউনিয়নের ইংলিশ চাঁইপাড়া গ্রামের সামের আলীর ছেলে। সে স্থানীয় একটি নূরানী মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, মির্জাপুর বাজারে মাটি বোঝাই করে একটি ট্রাক্টার মির্জাপুর ব্রিজের ওপর ইমনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হয়।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, দুর্ঘটনার বিষয়টি জানা গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button