sliderস্থানিয়

শিবগঞ্জে ট্রাকচালকের মরদেহ উদ্ধার

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জ পৌর এলাকা থেকে মাসুদ আলী (৩৮) নামে এক ট্রাক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ট্রাকচালক মাসুদ ছত্রাজিতপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের রশিদুল ইসলামের ছেলে।

সূত্রমতে (৯ মার্চ) বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে শিবগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পিটালিতলা এলাকার একটি আমবাগানে তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিযে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়া ধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button