
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ঈদুল-ফিতর উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় অসহায় ও হতদরিদ্র ৭৮ হাজার ৪৮০টি পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুর হয়েছে। শিবগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে দুস্থ পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেয়া হয়েছে। ৪৬ দশমিক ২৫ মেট্রিক টন চাল বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শেষ হবে।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ। এছাড়া পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলরগণ ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ কার্যক্রম বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে এবরার ঈদে শিবগগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নে ৭৩ হাজার ৭৩ হাজার ৮৫৫টি পরিবারকে ১০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে। যা ইতিমধ্যে বিতরণ শুরু হয়েছে। শিবগঞ্জের মনাকষা ইউনিয়নে ৭ হাজার ৩১৮টি,বিনোদপুরে ৫ হাজার ৭৩১টি,শ্যামপুরে ৫ হাজার ৫১৪টি, কানসাটে ৫ হাজার ৭৮৩টি,চককীর্তিতে ৪হাজার ৯৭৩টি মোবারকপুরে ৪ হাজার ২৩১টি,দাইপুকুয়িরায় ৫ হাজার ৫৪০টি, শাহাবাজপুরে ৭ হাজার ৩৬৯চি,দুর্লভপুরে৭ হাজার ৮৯টি,উজিরপুরে ১হাজার ৭৩টি,পাঁকায় ২ হাজার ৯৭৪টি,ঘোড়াপাখিয়ায় ২ হাজার ৪৩০টি,ধাইনগরে ৫হাজার ২৪৩টি, নয়ালাভাঙ্গায় ৫হাজার ৬৪০টি, ছত্রাজিতপুরে ২হাজার ৯৫০টি ।



