
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : শিবগঞ্জ উপজেলায় ইটবোঝাই ট্রলি উল্টে আব্দুস সামাদ (৩৫) নামে এক ট্রলিচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছোট ভাই সারোয়ার (১৭) গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৮ এপ্রিল) সকাল ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার নয়লাভাঙ্গা ইউনিয়নের হরিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের
রানিবাড়ি চাঁদপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
শিবগঞ্জ থানার এসআই ডি.কে.তন্ময় জানান, ইটবোঝাই ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই ট্রলিচালক আব্দুস সামাদের মৃত্যু হয় এবং তার ছোট ভাই সারোয়ার গুরুতর আহত হন। স্থানীয়রা আহত সারোয়ারকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি(তদন্ত) এস এম শাকিল হাসান বলেন,সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে কোন অভিযোগ না থাকায় মরদেহ। পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



