slider

শিক্ষা হোক আলোর পথের যাত্রা- ঘিওরে নির্বাচন কমিশনার মো: আলমগীর

আব্দুর রাজ্জাক, ঘিওর, মানিকগঞ্জ : নির্বাচন কমিশনার মো: আলমগীর বলেছেন, একটি জাতির সভ্যতা, সংস্কৃতি, অর্থনীতির উন্নতি-অবনতি নির্ভর করে তার শিক্ষার ওপর। শিক্ষা হচ্ছে আলো, সর্বত্র এ আলো ছড়িয়ে দিতে হবে। শিক্ষা অর্জন করে ছাত্র-ছাত্রীরা যাতে তাদের স্বপ্ন পূরণ করতে পারে সে উদ্দেশ্যে আগামী প্রজন্মকে তৈরি করতে হবে। বিশেষত নারী শিক্ষাকে বেশি বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। এজন্য শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রত্যন্ত এলাকার পিছিয়ে পড়াদের নিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করতে হবে।

শনিবার বিকেলে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের তরা গ্রামে মুক্তিযোদ্ধা ড. মোঃ হায়দার আলী মিয়া স্কুল এন্ড কলেজের এক অনুষ্ঠানে এ কথাগুলো বলেন। এসময় তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশের জন্য সবার কাজ করতে হবে। তোমাদের কাজ হচ্ছে পড়াশোনা করা। সুশিক্ষা আর সততায় একদিন তোমরাও এসপি, ডিসি, মন্ত্রী হবে। তাই তোমাদের মাদক আর অহেতুক আড্ডা বাদ দিয়ে পড়াশোনায় নিজেকে আতœনিয়োগ করতে হবে।

পরে তিনি এই প্রতিষ্ঠানে শিক্ষা প্রকৌশল বিভাগ কর্তৃক নির্মিত ভবন উদ্বোধন উদ্বোধন এবং বার্ষিক ক্রীড়া ও সাংষ্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ড. মোহাম্মদ হায়দার আলী মিয়ার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, সাবেক (ঢাকা-৩ আসনের) সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান কামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক ড. নূরুল হক চৌধুরী, ঘিওর থানার ওসি আমিনুর রহমান, হিউম্যান রাইট ওয়াচের মহাসচিব নূরুল ইসলাম সাত্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আওয়াল, বিদ্যালয় প্রতিষ্ঠাতার ছেলে জাকির হায়দার শুভ, পরিচালনা কমিটির সদস্য আনন্দ কর্মকার প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মারুফ আহমেদ লেলিন।

পরে শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংষ্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন শত শত মানুষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button